কিশোরগঞ্জ সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুরান থানাস্থ শহীদি মসজিদ থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড়বাজারে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, সদর আমীর মাওলানা নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি ,মাওলানা মুসলেহ উদ্দিন, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, এনসিপির যুগ্ন আহবায়ক হাফেজ ইকরাম হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, শহরের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাছুম।
মাগুরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সদন বাস্তবায়নের দাবিতে মাগুরায় গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মে সকাল ১০টায় মাগুরা শহরস্থ ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্রশিবির প্রথম জেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মাসুদুল আলম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মো. ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মো. আফসার আলী,মহম্মদপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারি বাবু উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনসহ আরো অনেকে।
সমাবেশ শেষে গণমিছিলটি নোমানী ময়দান থেকে গণ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ।
শ্রীপুর (মাগুরা) : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
দোয়ারপাড়াস্থ জেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াত এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য অধ্যাপক এমবি বাকের সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোন উদ্যোগ নেই সরকারের। সরকার এখন উল্টো পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই।
৫ আগস্টের পর থেকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে শহিদের রক্ত বৃথা যাবে। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন হউক। তাই আগামী ২ মে শনিবার সকাল ১০ টায় সকল জেলা শহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোট সারাদেশে গণ মিছিলের আয়োজন করেছে।
সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।