বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে হলে জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতির কোনো বিকল্প নেই। তিনি সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপরেও তিনি গুরুত্বারোপ করেন।

গতকাল শুক্রবার রাজশাহী মহানগরী জামায়াতের এক শিক্ষাশিবিরে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বরেন। নগরীর নানকিং দরবার হলে দিনব্যাপী এই কর্মসূচিতে রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. মাওলানা কেরামত আলী এবং সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা শিবিরে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাৎ হোসাইন ও মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যগণ।