অবিলম্বে ২০১৩ সালের ৫মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আল্লামা আবু জাফর কাসেমী।
আজ ৫মে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে আয়োজিত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বক্তব্য রাখেন নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী, মাওলানা ইবরাহীম বিন আলী, মুফতী আসাদুল্লাহ জাকির, মাওলানা তোফায়েল আহমাদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুহাম্মদুল্লাহ, যুব আন্দোলন নেতা মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা ও মাওলানা আশিকুর রহমান প্রমুখ।