দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেবেন। দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য রাখবেন।