হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, হজে¦র মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব। গতকাল শনিবার সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ্ব যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এসময় হজ্ব ডেডিকেটেড ফ্লাইটের নামে শিডিউল (নিয়মিত) ফ্লাইট পরিচালনা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করা হয়। সংগঠনটির দাবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্স হজ¦যাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, হজ্ব প্যাকেজের মূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। তারা হাজিদের কাছ থেকে অতিরিক্ত ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এসব সমস্যার সমাধান করা হবে। সাংবাদিক সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজে¦র মূল আনুষ্ঠানিকতা মাত্র পাঁচ দিনের হলেও ফ্লাইট শিডিউলের কারণে অনেক যাত্রীকে অতিরিক্ত প্রায় ৪০ দিন সৌদি আরব-এ অবস্থান করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সময় কমাতে পারলে যাত্রীদের অর্থ ও সময়-দুটোই সাশ্রয় হতো।

তিনি বলেন, বিমান ও সৌদি এয়ারলাইন্সের দাবি, ফেরার পথে অনেক সময় ফ্লাইট খালি যায়। এজন্য ভাড়া বেশি রাখা হয়। তবে ১ লাখ ৫৪ হাজার টাকার ভাড়া অযৌক্তিক। ভবিষ্যতে এ ভাড়া ১ লাখ টাকার মধ্যে আনার চেষ্টা করা হবে। ভাড়া কমানো গেলে হজ¦যাত্রীর সংখ্যাও বাড়বে। সাংবাদিক সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ২০২৭ সালে হজ¦যাত্রার বিমানের টিকিটের মূল্য কমে ১ লাখ টাকায় নেমে আসবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজে¦র মোট খরচও কমে আসবে। হাব জানায়, এবারের হজ¦ মৌসুমে এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে ৫৯ হাজার ৫৫ জন হজ¦যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ২১ মে পর্যন্ত মোট ৭৮ হাজার হজ¦যাত্রী পবিত্র ভূমিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।