আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা পেতে হলে মাঝের একটি কর্মদিবসে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও সেদিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
ফলে মাত্র এক দিনের ছুটি সমন্বয় করেই সরকারি চাকরিজীবীরা দীর্ঘ চার দিনের বিরতির সুযোগ পাবেন।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে এই ছুটি পালিত হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন। এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে।