আজ শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫ সংস্থার নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিআইআইটির উপদেষ্টা শাহ আবদুল হালিম।

সভায় ২০২৫ সালের বার্ষিক কার্যক্রম ও আর্থিক বিবরণী, অডিটরস রিপোর্ট এবং ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনা ও বাজেট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থিত সম্মানিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে এগুলোর সর্বসম্মত অনুমোদন দেওয়া হয়।

সভার একটি বিশেষ অংশে বিআইআইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এম. শমশের আলী এবং প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, এফসিএ-এর মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরিশেষে, বিআইআইটির সভাপতি অধ্যাপক মাহবুব আহমেদ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে।