পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে এমন কোনো নিরাপত্তা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যোগ দেওয়া অস্বাভাবিক নয় এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট করেছেন যে, কোনো প্রতিরক্ষা চুক্তি বা জোটে যোগদানের ক্ষেত্রে দেশের এবং দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে বিষয়টি নিয়ে প্রাথমিক আগ্রহ প্রকাশ করা হলেও এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো নতুন ডেভেলপমেন্ট নেই।