দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এর বিরোধিতা করে বিরোধী দল। পরে তারা ওয়াকআউট করেন।
বিল দুটি দুর্বল আকারে আনা হয়েছে— এমন অভিযোগ করে বিল দুটি পাশের প্রক্রিয়া শুরু হওয়ার আগমুহূর্তে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
গত ২৭ আগস্ট সংসদে বিল দুটি তোলা হয়েছিল। সেদিনও বিল দুটি তোলার আগে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।