২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬৩, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২, রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩.৬৭ , যশোর বোর্ডে ৬৬. ২৭, চট্রগ্রাম বোর্ডে ৫৯.৪৮, সিলেট বোর্ডে ৫৮.৬৩, দিনাজপুর বোর্ডে ৫৮.৫, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯,
সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
অনলাইনে ফল দেখার নিয়ম
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এ গিয়ে ফল দেখতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে বলা হয়েছে।
এসএমএসে ফল
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
- SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬
- এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
- উদাহরণ: SSC DHA 123456 2026
- এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১–১৭ আগস্ট
ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা কার্যালয়ে সরাসরি গিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে না।