গত ২৮ জুলাই বাংলাদেশের মূলধারার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে। কথিত ভুয়া ছবির একাধিক স্ক্রিনশটও আংশিকভাবে প্রচার করা হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে ডিজিটাল তথ্য যাচাই ও অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ দাবি করেছে- প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; বরং মিডিয়াগুলোই অসত্য তথ্য প্রচার করেছে। দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে: একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত অন্তরঙ্গ আংশিক ছবি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর সূত্র ধরে পঞ্চগড় ও ঢাকার একাধিক সাংবাদিকের কাছ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ২০ সেকেন্ডের শব্দহীন ভিডিও, ৫টি ছবি ও হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট যাচাইয়ের জন্য সংগ্রহ করেছে দ্য ডিসেন্ট। সংগ্রহকৃত ছবি ও ভিডিওর রেজুলেশন সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর চেয়ে বেশি। সংগৃহীত সবগুলো ছবি ও ভিডিও এআই কন্টেন্ট চিহ্নিতকরণে ব্যবহৃত একাধিক টুল দিয়ে যাচাই করলেও কোনটিতেই ছবি ও ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এমন প্রমাণ পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটি এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে। যারা প্রতিবেদনটি পড়তে আগ্রহী তারা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-https://thedissent.news/bn/media-watches/media-wrongly-describe-junior-ministers-intimate-content-as-ai-generated?fbclid=IwY2xjawTX7LJleHRuA2FlbQIxMABicmlkETFTVGtTSWNtODY2V1pvUTY1c3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHi1ZBj_p3RLYOGbpPptLrE6p2oeNAMebVtrZopuAxe6e77d9giPnRRMxMOpc_aem_sukvnYl2rYVPRg4hvroVNg