রাজধানীর ধানমণ্ডি থানায় আটক থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার তাদের ছেড়ে দেওয়া হয় তাদেরকে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহাবাগ থানা থেকে তাদের ধানমণ্ডি থানায় আনা হয়। এরপর থেকে থানায় অবস্থান নেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদসহ নেতাকর্মীরা।

আটকদের ছাড়াতে সারা রাত থানায় ছিলেন ডাকসু ভিপি সাদেক কায়েম। এসময় তার সঙ্গে অন্যন্যা নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে ফেসবুকে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড ঘিরে গত বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি ট্যাগ করে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করে দেশবিরোধী কোন অপশক্তি ওই ফটোকার্ড ছড়িয়েছে। এটি সন্ধ্যা নাগাদ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে জানা গেছে। ওই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ করেননি; বরং এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এ ঘটনার জেরে আব্দুল্লাহ আল মাহমুদ ও তার সহযোগীরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে ছাত্রদল পরিচয়ে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এসময় পুলিশ আব্দুল্লাহ আল মাহমুদসহ শিবিরের কয়েকজনকে শাহবাগ থেকে ধানমণ্ডি থানায় নিয়ে যায়। এরপরই নেতাদের ছাড়িয়ে আনতে ধানমণ্ডি থানার সামনে অবস্থান নেন শিবিরের নেতাকর্মীরা। শুক্রবার ভোরে আটককৃত ছেড়ে দিলে সাদিক কায়েম তাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরেন।