সাকীফ বিন আলম, ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন অনুষদের ১৬টি বিভাগে ৩৪ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ১৫টি বিভাগে ৩৩ জন প্রভাষক ও ১টি বিভাগে ১ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সম্প্রতি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে সহকারী অধ্যাপক পদে ১ জন শিক্ষক নিয়োগ পাবেন। অন্যদিকে প্রভাষক পদে রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ, সোস্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে ৩ জন করে প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল' অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগে ২ জন করে এবং লোক প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় শর্তাবলী অগ্রণী ব্যাংক পিএলসি (ইবি শাখা) এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে। পূরণকৃত আবেদনপত্র আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে।

উল্লেখ্য, উক্ত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের জন্য ১ জন সাইকিয়াট্রিক মেডিকেল অফিসার নিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে