জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনওয়ার নাইমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেত্রী ও জকসুতে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের পরাজিত জিএস পদপ্রার্থী সাদিয়া সুলতানা নেলিকে স্থায়ী বহিষ্কার এবং স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করে আল্টিমেটাম ঘোষণা করেছে জকসু ।
রবিবার (৩ মে) জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং এজিএস মাসুদ রানার স্বাক্ষরিত প্যাডে জকসুর পক্ষ থেকে এ আল্টিমেটামের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সোমবার (৪ মে) দুপুর ১২ টার মধ্যে উক্ত দুই দফা দাবি বাস্তবায়ন না করলে ভিসি ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করবে জকসু।
প্রসঙ্গত, গত বুধবার (২৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমস ক্যারাম টুর্নামেন্টকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দিয়েছিলেন নারী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে পরাজিত জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাঈমকে তিনি হুমকি দিয়েছিলেন।