মুন্সীগঞ্জের গজারিয়ায় এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। ওই বিদ্যালয় থেকে এবার ১১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১০৫ জন। এদের মধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলায় সর্বোচ্চ ৮৮.৯৮ শতাংশ ফলাফল করে এ বছর গজারিয়া উপজেলায় শীর্ষ স্থান অর্জন করে প্রথম স্থান দখল করে নিয়েছে বিদ্যালয়টি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়।