বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাগাতিপাড়ায় অবস্থিত বাউয়েট।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ সেনানিবাস, নাটোর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫’-এর ‘ক’ শ্রেণীতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গত ০৯ আগস্ট ২০২৬ তারিখে বন অধিদপ্তরের হৈমন্তী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন বাউয়েট-এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান ।

বাউয়েট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জিত হয়েছে। এটি শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ বান্ধব উদ্যোগের গুরুত্বপূর্ণ স্বীকৃতি।