বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা, তালতলা তাসফির মসজিদে এশার নামায আদায়ের পূর্ব পর্যন্ত এলাকায় জনসংযোগ করেন।

জনসংযোগে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর পুর্ব থানার আমীর শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরী। এ সময় এলাকার দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।