জমি নিয়ে বিরোধে কিশোরগঞ্জ শহরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের নিকটে হারুয়া এলাকায় কলেজ রোডে নিজ বাসায় শামীম নামে এক ব্যক্তির মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিংকন মৃত সুলতান এর ছেলে।
শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে ময়না-তদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তার দাবি, লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এ বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানা গেছে।হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের নিকটে হারুয়া এলাকায় কলেজ রোডে নিজ বাসায় শামীম নামে এক ব্যক্তির মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিংকন মৃত সুলতান এর ছেলে।
শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে ময়না-তদন্তের জন্য লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তার দাবি, লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এ বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানা গেছে।