নরসিংদী সংবাদদাতা : সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত মোঃ আনোয়ার (৫১) মারা গিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে গত শুক্রবার পহেলা মে সন্ত্রাসী রনিসহ অজ্ঞাত ২/৩ জন তাকে ধরে এনে বেদম মারপিট করে নরসিংদী শহরের বানিয়াছল এলাকার মালিবাড়ী সংলগ্ন স্থানে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাকে বাসায় নিয়ে যেতে বলেন। পরদিন রবিবার তার অবস্থা গুরুতর আকার ধারণ করলে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। নরসিংদী সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার সুরতহাল রিপোর্ট ও জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের হস্তান্তর করেন। নিহত মো. আনোয়ার নরসিংদী শহরের উত্তর সাটির পাড়া এলাকার বসবাস করত। তার বাড়ী নরসিংদী সদর উপজেলার চান্দেরপাড়া গ্রামে। পিতার নাম আব্দুল ওয়াহাব মিয়া। তার দাফন কার্য সম্পাদনের জন্য লাশ গ্রামের বাড়ী নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অপরাধ
নরসিংদীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আনোয়ার মারা গেছে
সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত মোঃ আনোয়ার (৫১) মারা গিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে