রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলী কার্ডের প্রলোভন দেখিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ঐ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে কোন মামলা না করার বিষয়ে ভুক্তভুগির পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানান গেছে, জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক এ্কই ইউনিয়নের ঠাকুরবাড়ী গ্রামের এক গৃহবধুর সাথে বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় দলের পক্ষে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা তৈরি হয়। নির্বাচনের পরবর্তী সময় দলের পক্ষে কাজ করায় পুরস্কার হিসেবে ঐ গৃহবধুকে ফ্যামিলী কার্ডের প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা এনামুল হক। ঈদের পরে ঐ গৃহবধুকে ফ্যামিলী কার্ড দেয়ার কথা বলে এক পর্যায়ে গত ২৫শে এপ্রিল শনিবার দুপুরে এনামুল তার বাড়িতে অসে।

এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এনামুল ঐ ভুক্তভুগী গৃহবধুকে জোড়পুর্বক জড়িযে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহবধু আপ্রাণ চেষ্টা করে তার সম্ভ্রম রক্ষা করে বলে সে অভিযোগ করেছে।

এধরনের অনৈতিক এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন গত ২৮ এপ্রিল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভাংনী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হককে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে বিএনপি নেতা এনামুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করেছেন। এব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভুগি নারী থানায় অভিযোগ করলে আইনানুগ ভাবে ব্যাবস্থা নেয়া হবে।