পশ্চিমবঙ্গের প্রাদেশিক নির্বাচন কে কেন্দ্র করে, বিজেপি সরকার বিজয়ী হওয়ার পর, মুসলমানদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ভেঙ্গে দেওয়া জ্বালিয়ে দেওয়া মুসলিম মেয়েদের কে ঘর থেকে তুলে নেয়া, চরম মানবতা বিরোধী।
উপমহাদেশের জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত মর্মাহত। ভারত উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য, মুসলমানরা ৭০০ বছর শাসন করেছিল, কোন ধর্মীয় বৈষম্য হয়নি।
বরং ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে বিতাড়িত করতে মুসলমানরা যখন আত্মাহুতি দিয়েছে, মুসলিম নেতৃবৃন্দ হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ লড়াইয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল।
কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ ভারতের মুসলমানরা যে কোন ইস্যুতে নির্যাতিত হয়, খুবই দুঃখজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।
জমিয়তে উলামায়ে ইসলাম পৃথিবীর যেখানে আক্রান্ত হবে মানবজাতি, জমিয়ত সেখানেই প্রতিরোধের ডাক দিবে। জমিয়ত কখনো হিন্দু-মুসলমান খ্রিস্টান বদ্ধ কোন সম্প্রদায়ের উপর আগ্রাসী ভূমিকা বা যেকোনো অজুহাত অকারণে নির্যাতন, জমিয়ত কখনো মেনে নিবে না, বা সমর্থন করবে না বরং মজলুম মানবতার পাশে দাঁড়াবে।
তাই ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ ভারতকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া ভারত মুসলমানদের পক্ষে সরকারের দায়িত্বশীল ভূমিকার আমরা আশাবাদী। প্রেসবিজ্ঞপ্তি।