বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা শাখার উদ্যোগে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সংসদ অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক এবং খুলনা মহানগরীর পেশাজীবী শিক্ষক ওয়ার্ড সভাপতি মাওলানা হুসাইন বিন আমজাদ।
ফকিরহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবুল আলা মাসুমের পরিচালনায় উক্ত শিক্ষা শিবিরে প্রায় দেড়শতাধিক রুকন(সদস্য) উপস্থিত ছিলেন।