সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহ আজগর আলী ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আনারুল ইসলাম আর নেই। বুধবার সকাল সাড়ে সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ধাপেরহাট সদরপাড়া গ্রামের মরহুম খাদেম হোসেন মন্ডলের তৃতীয় পুত্র আনারুল ইসলাম ছিলেন একজন সৎ, নম্র ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। সহকর্মীরা জানান, শিক্ষকতার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকা-েও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
তাঁর মৃত্যুতে কলেজ ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আছর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।