বুড়িচং সংবাদদাতা : ১৬ মে শনিবার সকাল ৮:৩০ ঘটিকায় কুমিল্লা ফান টাউন অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এর সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এবং জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় সম্মেলন শুরু হয়।

সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

পবিত্র কোরআন থেকে দারস প্রদান করেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. ছামিউল হক ফারুকী। এ সময় তিনি বলেন, “মানবতার কল্যাণের মাধ্যমে আমাদেরকে ইসলামী বিপ্লব সাধিত করতে হবে।”