দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে যখন চারদিকে উৎসবের আমেজ তৈরি হওয়ার কথা, তখন দাউদকান্দির প্রধান ধর্মীয় মিলনস্থল ‘দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ’ এখনো পানির নিচে তলিয়ে আছে। ঈদের মাত্র আর প্রায় ১০ দিন বাকি থাকলেও মাঠের বেহাল অবস্থার কারণে ঈদের প্রধান জামাত আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।সরেজমিনে দেখা যায়, মাঠের বড় অংশজুড়ে জমে আছে কাদাপানি।যে মাঠে ঈদের দিন হাজারো মুসল্লির উপস্থিতিতে তাকবির ধ্বনিতে মুখর থাকার কথা, সেখানে এখন হাঁটাচলাই কষ্টকর হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠটি উচু করবে ভেবে পাইপ বসিয়েছে তা সরাসরি নদী থেকে বালু উত্তোলন করে এখানে এসে পড়বে। ঢিলে ঢালা ভাবে কাজ চলছে। দৈনিক অল্প সময় মেশিনটা চলায় বালু তেমন জমা হচ্ছে না। তাই মাঠের অর্ধেক অংশে এখনো পানি জমে আছে।ঈদগাহ মাঠের এই দুরবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা রোমান মিয়াজী তার ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ঈদ আনন্দের, ভোগান্তির নয়। অথচ আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আজ এই দশা!” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সমালোচনা করেন। অনেকের আশঙ্কা আগে থেকেই দ্রুত ব্যবস্থা না নিলে এবার হাজারো মুসল্লি বড় জামাতে নামাজ আদায় থেকে বঞ্চিত হতে পারেন।স্থানীয় মুসল্লি নাসির উদ্দিন জানান, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান। প্রতি বছর দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। অথচ ঈদের মাত্র দুই সপ্তাহ আগে মাঠ ভরাট এর কাজ শেষ না হওয়ায় এমন করুণ অবস্থা সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে।দাউদকান্দির ধর্মপ্রাণ মুসল্লিরা এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ঈদের প্রধান জামাত যাতে নির্বিঘেœ অনুষ্ঠিত হতে পারে, সেজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এখন দেখার বিষয়, সময় শেষ হওয়ার আগেই কর্তৃপক্ষ মাঠটিকে নামাজের উপযোগী করে তুলতে পারে কি না। এ বিষয়ে ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন,আশাকরি এবার ঈদের নামায পড়তে পারবো আমরা। বালু ভরাট প্রায় শেষ।এখন চারদিকের বালু সমান করা হবে। এখন আবহাওয়া ভালো থাকলেই হয়।
গ্রাম-গঞ্জ-শহর
পানির নিচে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ
আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে যখন চারদিকে উৎসবের আমেজ তৈরি হওয়ার কথা, তখন দাউদকান্দির প্রধান ধর্মীয় মিলনস্থল ‘দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ’
Printed Edition