সান্তাহার (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪৪২ গ্রাম ভাংগাছের পাতা ও সরঞ্জামসহ তিন মাদক কারবােির গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, ঢাকা কেরানীগঞ্জের চৌনকুটিয়া ঘোষবাড়ি এলাকার সজিব হোসেনের ছেলে মায়া আলাউদ্দিন, একই এলাকার মাঠাইকোনার আবুল শেখের ছেলে আবু বক্কর ছিদ্দিক এবং খুলনা জেলার রুপসা থানার চাঁদপুর (নারিকেলি) এলাকার তাইজুল শেখের ছেলে উজ্জল শেখ। গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে সান্তাহার রেলওয়ে ট্রেনের বুকিং অফিসের নিকট থেকে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আদমদীঘি ও সান্তাহার ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অিিভযানে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে ্েটশনের ট্রেনের বুকিং অফিসের পাশে থেকে উলে।রখিত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪শ ৪২ গ্রামে নেশাজাতীয় ভাংগাছের কাঁচা ও শুকনো পাতা, ৩টি কলকি এবং ভাংগাছের পাতা কাটা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা রুজু করে গত বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে রেলওয়ে নিচু কলোনী এলাকা থেকে ২ নারীসহ ১ পুরুষ কে আটক করা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে মৃত নবাব আলীর ছেলে হযরত আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। এসময় অজ্ঞাত এক পুরুষ পালিয়ে গেছে।

গোমস্তাপুর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রাইহোগ্রাম পূর্বপাড়া এলাকায়। আটককৃত রবি হেমরম (৬৪) ওই এলাকারই বাসিন্দা। তিনি মৃত বাড়ু হেমরম ও মৃত সিতা হাসদের সন্তান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাইহোগ্রাম পূর্বপাড়ায় রবি হেমরমের নিজ দখলীয় মাটির দেয়াল ও টিনের ছাউনি দেওয়া দুই কক্ষবিশিষ্ট বসতবাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির দক্ষিণ দিকের শয়ন ঘরের খাটের নিচ থেকে আলামত উদ্ধার করা হয়।

অভিযানে ১০ লিটার চোলাইমদ এবং আনুমানিক ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়, যা দেশীয় মদ প্রস্তুতের কাজে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে।

আটককৃত আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মোঃ সাকিব গাজী (২১) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়।

আটক সাকিব গাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং মোঃ সফিকুল গাজীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে সকাল আনুমানিক ১১টার দিকে পৌরসভার শিবসা ঘাট সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকাগুলো তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও একটি চুরি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।সোমবার (১১ মে) দাউদকান্দি মডেল থানার এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে রোববার (১০ মে) দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকার রমজান আলী হুড়ার বাড়ির সামনে উঠান থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।