জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার উদ্যোগে হিলফুল ফুজুল ট্রাষ্ট মিলনায়তন, সরদারপাড়া, জামালপুর সদর উপজেলা দায়িত্বশীলদের নিয়ে “যুব দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান ওমর এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো: আল-ইমরান সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখা আমির মাওলানা মো: আব্দুস সাত্তার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জামালপুরের যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলে তাদেরকে জনসম্পদে পরিণত করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নাজমুল হক মাসুদ, রেজাউল করিম নোমান, হাসান আল মাহিন প্রমুখ। সমাবেশে জামালপুরের যুব সমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তোলা ও নৈতিক অবক্ষয় রোধ কল্পে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
জামালপুরে যুব দায়িত্বশীল সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার উদ্যোগে হিলফুল ফুজুল ট্রাষ্ট মিলনায়তন, সরদারপাড়া, জামালপুর সদর উপজেলা দায়িত্বশীলদের নিয়ে “যুব দায়িত্বশীল সমাবেশ”
Printed Edition