নীলফামারী সংবাদদাতা: নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁন। রোববার (১৭ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, ভিসা প্রতারণা, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের বিষয় তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

জবাবে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, সবাই মিলে টিম নীলফামারী হিসাবে কাজ করবো। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।