ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ কুরবানি আমাদের জন্য ত্যাগের শিক্ষা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিছার উদ্দিন, এডভোকেট হাবিব কায়সার সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর-সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, এই মানবিক সহায়তা (নগদ অর্থ) উপজেলায় ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে তাদের ঈদকে সাচ্ছন্দ্যময় করতে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১,০০০ টাকা করে প্রদান করা হয় হয়েছে।