ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতা নজির হোসেন শনিবার (১৬ মে) রাত ৩টায় ইন্তেকাল করেছেন। শনিবার (১৬ মে) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষে কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপি সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেনের সাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মোঃ নজির হোসেন কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মোঃ নজির হোসেন-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
গ্রাম-গঞ্জ-শহর
বিএনপি নেতা নজির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন