"সত্যের পথে অর্ধশত পেরিয়ে দৈনিক করতোয়া" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা শাহাজালাল শাহেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্র কক্সবাজার জেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মনির আহমদ।

এতে প্রধান আলোচক হিসেবে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক এ.কে.এম মোজাম্মেল হক। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দৈনিক করতোয়ার ৫১ বছরের এই পথচলায় পত্রিকাটির সঙ্গে জড়িত সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক করতোয়ার ঢাকা অফিসের সিনিয়র সাংবাদিক সুলতানুল রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক অগ্নিশিখা চকরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদ চকরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম খোকন, দৈনিক মুক্ত খবর চকরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিজওয়ানুল হক, দৈনিক ঘোষণা চকরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক আরাফাত সানি, এবং দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য সুধীর চন্দ্র দাসসহ কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে এম. আলী হোসেন বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর ধরে দৈনিক করতোয়ার সঙ্গে যুক্ত আছেন। পত্রিকাটির আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি আগামীতেও এর সমৃদ্ধি ও ধারাবাহিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও 'কক্স টোয়েন্টিফোর নিউজ'-এর সম্পাদক মাওলানা মো. বাকি বিল্লাহ।