মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম এমপি-এর মীরসরাই উপজেলায় আগমন উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে গত রোববার মীরসরাই উপজেলা অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মীরসরাই উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সেক্রেটারি শিল্পী শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১-দলীয় ঐক্যজোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম (এমপি)।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শূরা সদস্য বিলকিস আরা আরজু এবং মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবার উদ্দেশ্যে দারসুল কোরআন পেশ করেন মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সহ-সেক্রেটারি লুৎফুর নাহার। পরিশেষে, উপজেলা মহিলা বিভাগের সহ-সেক্রেটারি লতিফা বেগম মুন্নির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।