চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছায় চলতি অর্থবছরে ১০ কোটি টাকা ব্যয় করে ১৬ কিলোমিটার সড়কের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাযায়, চৌগাছা -কোটচাঁদপুর সড়কের ৬ কিলোমিটার বেহাল সড়কের সংস্কার করা হয়েছে প্রায় ৪কোটি ২০ লাখ টাকায়। চৌগাছা পুড়াপাড়া সড়কের টেঙ্গুরপুর মোড় থেকে খড়িঞ্চা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার ও পুড়াপাড়া রামকৃষ্ণপুর সড়কের সংস্কার করা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে। গয়ড়া- মাশিলা সড়কের সংস্কার করা হয়েছে প্রায় ৪ লাখ ৬৩ হাজার টাকা দিয়ে। কমলাপুর মোড় থেকে মাশিলা সড়কের প্রায় আড়াই কিলোমিটার সড়কের সংস্কার করা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা দিয়ে। চৌগাছা পৌরসভার দামোদর বটতলা থেকে স্বরুপদাহ সড়কের আড়াই কিলোমিটার সংস্কার করা হয়েছে প্রায় ৮৬ লাখ টাকা ব্যয় করে। উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে সাত মাইল সড়কের ১২শ’ মিটার সড়কের সংস্কার করা হয়েছে প্রায় ৫৭ লাখ টাকা ব্যয় করে। সব মিলিয়ে উপজেলায় প্রায় ১৬ কিলোমিটার সড়কের উন্নয়ন ও সংস্কার করা হয়েছে ১০ কোটি টাকা ব্যয় করে। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সির্দ্ধাত কুমার কুুন্ডু বলেন, ইরান যুদ্ধের কারণে বিটুমিনের দাম বেড়ে গিয়েছে যার ফলে ঠিকাদাররা কার্পেটিং করতে বেশ গড়িমসি করেছে। তারপরও আমরা কাজটা শেষ করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন,উপজেলার ১০ কিলোমিটার পাকা সড়কের সংস্কার শেষ হয়েছে বাকি সড়কগুলোর সংস্কারের ব্যাপারে প্রক্রিয়া চলছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন,দীর্ঘদিন যাবৎ চৌগাছা ঝিকরগাছার সড়কগুলো সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ছিল। আমরা পর্যায়ক্রমে সকল সড়কের সংস্কার করবো এবং বাকি কাঁচা সড়কগুলো পাকা করবো ইনশাআল্লাহ।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় ১৬ কিলোমিটার সড়ক সংস্কার
চৌগাছায় চলতি অর্থবছরে ১০ কোটি টাকা ব্যয় করে ১৬ কিলোমিটার সড়কের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে।
Printed Edition