বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭জন কৃষি শ্রমিককের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৬ মে শনিবার, সকালে বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে জেলা সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি প্রভাষক এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের কেন্দ্রীয় সহ: সভাপতি ও পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মো. গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) ডক্টর জিয়াউল হক, দিনাজপুর জেলা সহ-সভাপতি রমজান আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোসলেম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা সভাপতি মুশফিকুর রহমান ।
সংগঠনের পক্ষ থেকে ৬ থেকে ১২ বছর বয়সী সন্তানদের লেখাপড়া ও ভরন পোষনের দায়িত্ব নেয়ার বিষয়টি অসহায় পরিবারগুলোকে নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম।
১৪ এপ্রিল কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চাল বোঝায় ট্রাক উল্টে যাওয়ায় ঘটনায় ৭ কৃষি শ্রমিক নিহত হন। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুরর কৃষি শ্রমিকেরা ধান কাটতে ট্রাকে নোয়াখালি যাবার পথে এ ঘটনা।
নারীরা উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না
-আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুর সংবাদদাতা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন ফ্যামেলী কার্ড মানে একটি হতদরিদ্র পরিবারের নি¤œ আয়ের সাথে বাড়তি হিসেবে যোগ করা। পাইলটিং প্রকল্প হিসেবে শুরু হলেও ইনশাল্লাহ আমাদের সরকারের মাধ্যমে পর্যায়ক্রমে তা পুরো উপজেলায় বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন। আত্ম সম্মানের কথা চিন্তা না করে চাষ-বাশ করে খাদ্য উৎপাদন করতে হবে। নারী সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না। মন্ত্রী আরো বলেন দেশপ্রেমিক নাগরিক কখনো পরনির্ভরশীল হতে পারে না। তারা দেশের উর্বর মাটিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে জানে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সহ এই জনপদকে একটি মডেল এলাকায় রুপান্তরিত করা হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ১৬ মে শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি পলি রানী দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মাসন সিংহ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রফিক, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, এএসপি (সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, বিএনপি নেতা মুহিবুল হক মুহিব, ইলিয়াস উদ্দিন লিপু, আলতাফ হোসেন বিলাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জিলানী প্রমুখ। এছাড়াও সরকারি পদস্হ কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।