পঞ্চগড় সংবাদদাতা : “ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোহাম্মদ কামরুল হাসান, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক এ.এম মাজেদ উর রহমান প্রমুখ।