মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে থেকে একজন অটোরিকশা চালককে একটি মিশুক উপহার প্রদান করা হয়েছে, ১৪ মে বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মদিনা বাজার এলাকায় সদর উপজেলার উত্তর কেউয়ারের বাসিন্দা মো: সালামত খানের ছেলে মাসুদ খানকে এই অটো মিশুকটি প্রদান করেন। মাসুদ খানকে মিশুকের চাবি বুঝিয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস, এ সময় জেলা আমির বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে দল-মত নির্বিশেষে সকল দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেখানে দরিদ্র মানুষকে অন্যের কাছে হাত পাততে হবে না রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে, জাকাতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশ থেকে দরিদ্র দূর করার জন্য বেশি সময় লাগবে না বলে তিনি মনে করেন। অন্যন্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামাতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী,সদর উপজেলা আমির মো নুরুল আমিন সিকদার, সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।