জামায়াত নেতা অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম সড়ক দূর্ঘনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার বিকালে অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম দিনাজপুর-বিরল সড়কের মুকলিশপুর তেঁতুলতলা নামক স্থানে সড়ক দূর্ঘনায় আহত হোন।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এ কে এম আফজালুল আনাম।
জামায়াত নেতার আহত হওয়ার খবর শুনে ছুটে আসেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম । তারা হাসপাতালে তার শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
এসময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, বিরল উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদসহ জামায়াত, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
অধ্যক্ষ এ কে এম আফজালুল আনামের দুর্ঘটনার খবরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন।