মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত একটি ড্রেজার বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপও নষ্ট করা হয়।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একটি ড্রেজার বিনষ্ট করার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ নষ্ট করা হয়।
প্রশাসন জানিয়েছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।