শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনে মাগুরার শ্রীপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), গাজীপুরের উদ্যোগে ‘মেডিকেল এথিকস অ্যান্ড বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ) জোড়পুকুর, হারিনাল রোডস্থ ইস্ট ভ্যালি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএফ গাজীপুরের সভাপতি প্রফেসর ডা. মো. আমজাদ হোসাইন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল প্রফেসর মাহমুদ হোসাইন।

অটিজম সচেতনতা দিবস

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পালন হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিনসহ অন্যরা। সভায় মাগুরায় কার্যরত ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল প্রকার সহায়তা প্রদান করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

বিশেষ অভিযান

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক ১৪ মে বৃহস্পতিবার দুপুরে শহরের জামরুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

বেলা ১১.৩০টা থেকে ০১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে তেল শিশুখাদ্যের দোকান বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় পূর্বে সতর্ক করা স্বত্তেও নি¤œমানের অননুমোদিত শিশুখাদ্য বিক্রয়, মোড়কীকরণ বিধি বহির্ভূত শিশু খাদ্য বিক্রয়, নি¤œমানের শিশুখাদ্যে বিভিন্ন খেলনা দিয়ে শিশুদের আকৃষ্ট করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় জামরুলতলার মেসার্স মেসার্স সুভাষ স্টোরকে (১,০০,০০০/ -) ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে পুনরায় সতর্ক করা হয়।

কর্মশালা

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং উপজেলায় যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ‘বি-স্ট্রং’ প্রকল্পের ২০তম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

কর্মশালায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসডিএফ কুমিল্লার আঞ্চলিক সমন্বয়ক এবিএম আরমান হোসেন। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে বি-স্ট্রং প্রকল্পের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।