প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। গতকাল রাতে তারা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় গিয়ে দেশের বর্তমান পরিস্থিতির উত্তরণ নিয়ে আলোচনা করেন। রাত ৯টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক চলছিল।
প্রসঙ্গত এর আগে বিএনপির চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দীর্ঘক্ষণ আলোচনা করেন। এর পরে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন।