ঢাকাস্থ মনোহরদী উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য ২৩ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এডভোকেট মো: মুজিবুর রহমান কমিটির সভাপতি ও এডভোকেট মোখলেছুর রহমান তোফায়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সুলতান আহম্মদ আফ্রাদ, সহ সভাপতি শরিফুল আলম রাজিব ও মোশাররফ হোসেন রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিছ, সহ-সাধারণ সম্পাদক মোকারমা মিতা, মো: শিমুল মিয়া, কাজী হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক মো: আলম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দীন বিপ্লব, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, শিক্ষা সম্পাদক সাইদুল ইসলাম লিটন, ধর্ম সম্পাদক সৈকত রুবেল, প্রচার সম্পাদক সুমন ভূইয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান গোলাপ, কার্যকরী সদস্যরা হলেন, মোজাম্মেল হক, মোহাম্মদ মোশেদুজ্জামান, হাবিবুর রহমান, কাজী আফরোজা সুলতানা ইভা, মিয়া হোসেন, নাজমুল আলম, মোফাজ্জল হোসেন।