- সম্পত্তি হস্তান্তর ও মিরাসের বিধান নিয়ে উদ্বেগ
সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন পুনঃপর্যালোচনার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। তাদের দাবি, আইনটির যেসব বিধান কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করছেন, সেসব ধারা চূড়ান্তভাবে কার্যকর করার আগে পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করা প্রয়োজন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, মুসলিমদের সম্পত্তি বণ্টন, হেবা, ওসিয়াত ও মিরাসের বিষয়ে কুরআন ও সুন্নাহয় সুস্পষ্ট বিধান রয়েছে। তাই এসব বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে শরিয়াহর বিধান যথাযথভাবে বিবেচনায় নেওয়া জরুরি। তাদের মতে, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এমন কোনো আইনি ব্যবস্থা করা উচিত নয়, যার ফলে ইসলামী উত্তরাধিকার ব্যবস্থার মৌলিক বিধান পাশ কাটানোর সুযোগ তৈরি হয়।
তারা বলেন, একজন ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি হস্তান্তর করতে পারেন। তবে হেবা, দান, ওসিয়াত ও উত্তরাধিকার প্রতিটি বিষয়ের পৃথক শরিয়াহভিত্তিক বিধান রয়েছে। মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রেও কুরআনে নির্ধারিত অংশ রয়েছে। এসব বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন প্রণয়ন করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, আইনটি নিয়ে আলেম সমাজের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে দেশের শীর্ষস্থানীয় আলেম, মুফতি, আইনজ্ঞ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা উচিত। তারা রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনটিতে স্বাক্ষর করার আগে এর বিতর্কিত ধারাগুলো পুনঃপর্যালোচনা করা হোক এবং প্রয়োজন হলে সংশোধনের উদ্যোগ নেওয়া হোক।
উলামায়ে কেরাম বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ ও অধিকার বিবেচনায় রেখে পারিবারিক ও সম্পত্তিসংক্রান্ত আইন প্রণয়ন করা প্রয়োজন। কুরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো ধারা থাকলে তা সংশোধন বা প্রত্যাহার করে শরিয়াহসম্মত ও গ্রহণযোগ্য আইনি কাঠামো নিশ্চিত করার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা সামাজিক বিরোধ তৈরি না করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পর্যালোচনা ও মতামত গ্রহণের আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর ও সম্মিলিত উলামা সভাপতি মুফতি মাওলানা আবু তাহের জিহাদী আল কাশেম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি শায়খ মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, জাতীয় ফতোয়া বোর্ডের প্রেসিডিয়াম সদস্য মুফতি আবু জাফর কাসেমী, ইসলামী ব্যাংক শরিয়াহ কাউন্সিলের সাবেক সেক্রেটারি ড. মুফতি মাওলানা আব্দুস সামাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. সামিউল হক ফারুকী, মুফতি আলী হাসান ওসামা, মুফতি নুরুজ্জামান নোমানী, শায়খ সাইফুল্লাহ নোমানী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ডক্টর সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ডক্টর মাওলানা আব্দুল সালাম আল মাদানী, মাওলানা নুরুল আমীন এমপি, ড. মাওলানা হেফজুর রহমান, মাওলানা আব্দুল মমিন নাসেরী পীর সাহেব, মাওলানা মোস্তাক ফায়েজি পীর সাহেব, মাওলানা রুহুল আমিন রাজশাহী, ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাওলানা নাসির উদ্দিন হেলালি, মাওলানা আবু নসর আশরাফী, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, মাওলানা মোল্লা নাজিম উদ্দিন, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুফতি আমির হামজা এমপি, ডক্টর মাওলানা সাদিকুর রহমান আজহারী, ডক্টর আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা আব্দুল মান্নান আনসারী, এইচ এম আবুল কালাম আজাদ, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুর, মাওলানা তারেক মুহাম্মদ মনোয়ার, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান বরিশাল, মাওলানা শাইখ জামাল উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন, মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, ডক্টর এবিএম মফিজুর রহমান আজহারী, ড. মাওলানা কাউসার হোসাইন রাজশাহী, মাওলানা কাজী জালাল উদ্দিন, মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন, মুহাদ্দিস মাওলানা রফিক উল্লাহ আফসারী, মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরী, মাওলানা আবু হানিফা মো. নোমান, মাওলানা আব্দুল কাইয়ুম বিন নূর, মাওলানা মহসিন আল হোসাইনী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা আব্দুল হালিম মেহেরপুর, মাওলানা সাইয়্যেদ মাহবুব ইজ্জউদ্দিন জাবেরী, ড. মাওলানা আবুল কালাম আজাদ চট্টগ্রাম, মাওলানা আবুল কাশেম গাজী, মাওলানা নাসির ইকবাল বিন শাফি, মাওলানা মনোয়ার হোসাইন মমিন, মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, মাওলানা রুহুল আমিন জিহাদি, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাওলানা ইসমাইল আলম আল হাসানী, মাওলানা আব্দুল হক মৌলভীবাজার, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আবুল বাশার হেলালি, মাওলানা ফখরুল ইসলাম হাদী, মাওলানা মাহফুজুর রহমান পাঠান, মুফতি মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী, মাওলানা মোতালেব হোসাইন বরকতি, হাফেজ মাওলানা জুলফিকার আলী, মুফতি মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা আব্দুল কাদের জিহাদী, মাওলানা আবুল হাসেম মোল্লা, অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বেলাল হোসাইন হেলালি, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা অলিউল্লাহ হেলালি, মাওলানা রুহুল আমিন, মাওলানা আকরামুজ্জামান ফারুকী, ডক্টর মাওলানা মাসুদুর রহমান জাইদি, মাওলানা মোকাররম হোসেন সাঈদী, মাওলানা মোস্তফা আল আমিন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, মাওলানা আবুজার গেফারী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা কারী আব্দুল মজিদ, মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, মাওলানা রায়হান মাহমুদ, মাওলানা হাফেজ হেমায়েত উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, মাওলানা জাকারিয়া গাজীপুর, মাওলানা একরামুল হক, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ মাদানী, অধ্যক্ষ মাওলানা ফারুকুজ্জামান, মাওলানা মো. আব্দুল কাহহার, মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী বরিশাল, মাওলানা আব্দুল মোল্লা নাজমুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম বেলালী, মাওলানা শেখ সিদ্দিকুর রহমান, মাওলানা হুমায়ুন কবির মাজেদী, হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ যশোর, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কুড়িগ্রাম, মুফতি শফিকুল ইসলাম বিন বাহাউদ্দিন, মুফতি আবু দাউদ জাকারিয়া, মুফতি আবুল কাশেম গাজী, মুফতি আব্দুল আউয়াল, মুফতি মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দীন, মুফতি আবুল কালাম, মুফতি বরকত উল্লাহ আনসারী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আবুল কাশেম কাসেমী, মুফতি কবির আজহারী, মুফতি ইসমাইল হোসাইন, প্রফেসর মুফতি আ.ন.ম. রশিদ আহমাদ মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, হক্কানী পীর মাশায়েখ পরিষদের মহাসচিব মুফতি মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, খেলাফাতে রব্বানী আমির মুফতি ফয়জুল হক জালালাবাদী, মুফতি মহিউদ্দিন, মুফতি সরফুল ইসলাম, মুফতি ডক্টর জাকারিয়া নূর, মুফতি লুৎফর রহমান, মুফতি ইব্রাহিম খলিল, অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান, অধ্যাপক মুফতি শফিকুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি অধ্যক্ষ রাহমাতুল্লাহ, মুফতি অধ্যক্ষ আজিজুর রহমান সিদ্দিকী, মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি জাহিদুর রহমান, পীর মুফতি মাওলানা শরীফ হোসাইন, মুসলিম জনতা পরিষদের আমির মুফতি মাওলানা আজিজুর রহমান আজিজ, হক্কানী ত্বরীকত মিশনের জেনারেল সেক্রেটারি মুফতি আল্লামা মুস্তাক আহমাদ, জমিয়াতে উলামা দেওবন্দ পরিষদের সেক্রেটারি মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী, মীরসরাইর পীর সাহেব মুফতি মাওলানা আঃ মোমেন নাছেরী, টেকের হাটের পীর সাহেব মুফতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মুফতি মাওলানা মোশাররফ হোসাইন, গাউছিয়া দরবার শরিফের পীর মুফতি ড. আব্দুল কাইউম আল আযহারী, বিশিষ্ট মুফাসসির মুফতি মাওলানা ফখরুদ্দীন আহমাদ, মুফতি মাওলানা নাসির উদ্দিন হেলালী, মুফতি মাওলানা মো. নূরুল আমীন, মুফতি ড. কামরুল হাসান শাহীন, মুফতি ড. সাইফুল ইসলাম রফিক, জাতীয় খতীব পরিষদের আমীর মুফতি মাওলানা মাউদুর রহমান, হুফ্ফাজ পরিষদ সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, কওমী হাফেজ পরিষদ সভাপতি মুফতি নূরুল আমিন গোপালগঞ্জী, সম্মিলিত ইসলামিক জোটের আমির মুফতি মাওলানা আবদুল বাকি, ইসলামী জনতা সভাপতি মুফতি আবদুল কুদ্দুস, মহাসচিব হাফেজ মুফতি আবুল কাসেম, মুহাদ্দিস আবু বকর সিদ্দিক, ইসলাহুল উম্মাহ সভাপতি মুফতি মাওলানা আবু হানিফ নেছারী, মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন আযহারী, মুফতি মাওলানা ইরশাদুল্লাহ আযহারী, মুফতি মাওলানা আবু নাঈম, মুফতি মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মাওলানা সাদিক মুহাম্মাদ ইয়াকুব আল আযহারী, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি আশরাফ উদ্দিন মাহদি আযহারী, মুফতি মহিউদ্দীন কাসেমী, হাফেজ মাওলানা ওমর আলী, মুফতি মাওলানা আবু মুসআব, মুফতি মাওলানা আবু জান্নাত, মুফতি আব্দুর রহমান, মুফতি মাওলানা ইকবাল যায়েদ, মুফতি মোশাররফ হোসাইন, মুফতি আব্দুর রহমান শাওন, মুফতি মুহাম্মদ আহসান হাবিন, মুফতি শিহাব উদ্দিন, মুফতি মো. আবু হানীফ, মুফতি মাওলানা এসান উল্লাহ, মুফতি মো. মোস্তফা কামাল, মো. হাবিবুল্লাহ, মুফতি মো. হাবিবুর রহমান, মুফতি মো. জাহাঙ্গীর আলম, মুফতি মো. কামাল উদ্দিন, মুফতি মোহাম্মদ আলমগীর, মুফতি মো. ফোরকান আহমেদ, মুফতি মো. রাকিবুল হাসান, মুফতি মো. হাবিব হোসাইন, মুফতি মাওলানা মিনজাল, মুফতি আশরাফ আলী, মাওলানা জাকির হোসাইন, মুফতি জাতিদুল ইসলাম, মাওলানা মোখলেসুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহাব, মুফতি মনির হুসাইন, মুফতি শহিদুল ইসলাম, মাওলানা মুফতি ইউসুফ আলী, মুফতি আবুল হুসাইন, মাওলানা মুফতি মাসুম বিন বাশার, মুফতি ইসমাঈল, মুফতি আশ্রাফউল্লাহ, মুফতি আমির হোসেন, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি মো. ফাউজুল আমিন, মুফতি মো. নাজিম উদ্দীন, সাইদুল হক নোমানী, মুফতি হযরত আলী, মুফতি এনামুল হাসান, মুফতি রফিক আহমেদ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ ফারহান, মুফতি ওসমান গণী, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি ইউনুস রায়হান, মুফতি মো. মফিজুল ইসলাম, মুফতি মো. কাওসার, মুফতি মো. জহিরুল ইসলাম, মুফতি নজরুল ইসলাম, মুফতি আমান উল্লাহ, মুফতি ইবরাহীম খলীল, মুফতি কিবরিয়া হান্নান ও মুফতি রইজ উদ্দিন প্রমুখ।