বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে জামায়াতে ইসলামীর মহিলা ইউং এর নেতৃবৃন্দের সাক্ষাৎ করেছেন।
গতকাল সোমবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায়। পোস্টে বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর নারী সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং গুরুত্বপূণ নীতি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে, যা দলটির নারী সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।