গতকাল শুক্রবার নাগরিক উন্নয়ন ফোরাম, ঢাকা মহানগরী উত্তরের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শতাধিক ডেড বডি ব্যাগ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এ মানবিক সহায়তা গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান এবং উপ-পরিচালক ডা: নীহার রঞ্জন নন্দী। তারা ফোরামের এই কার্যক্রমকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাকের এডমিন ইনচার্জ মু. জুবায়ের হোসাইন রাজন, সান ফোর্স কোম্পানির সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মু: মিজানুর রহমান, শিক্ষা কো-অর্ডিনেটর রায়হান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।