বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মোঃ আবদুল কাইয়ুম। মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

এছাড়া কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ আবদুর রহমান খান পিপিএম ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কুদ্দুস খান পিপিএম, যুগ্ম-মহাসচিব পদে মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা পিপিএম, দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান পিপিএম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদ আলম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, সমিতির নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক গত বৃহস্পতিবার সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে উপরোক্ত পদসমূহে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্ণিত সকলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আরও উল্লেখ্য যে, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।