আমার স্ত্রী হাফেজা খাদিজা পারভীন (৬০) দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে এনাম মেডিকেলে ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. সোমনাথ দে-এর অধীনে চিকিৎসাধীন। প্রতি মাসে কেমো থেরাপী, ব্লাড ও অন্যান্য খরচ বাবদ চার লাখ টাকা খরচ হয়। আমার স্ত্রী মহিলা মাদরাসার একজন শিক্ষিকা ছিলেন। অসুস্থতার কারণে সে চাকরিটা ছেড়ে দিয়েছে। আমি শেওড়াপাড়া শাহী জামে মসজিদে মোয়াজ্জেম। আমার বেতনও সামান্য। আমার তিনটি পুত্র ও কন্যা সন্তান আছে। তারা প্রত্যেকে অধ্যয়নরত। আমার জন্মস্থান ফেনী। বর্তমান মিরপুর মণিপুরীপাড়া ভাড়া থাকি। ডা: জানিয়েছেন, যে বর্তমানে উন্নত চিকিৎসার প্রয়োজন। বিলম্ব হলে মৃত্যুর ঝুঁকি হতে পারে। বর্তমানে প্রায় ছয় লাখ টাকা প্রয়োজন। এমতাবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি ও দানশীল ভাই-বোনেরা ও প্রবাসী ভাইদের প্রতি আকূল আবেদন আমার স্ত্রী চিকিৎসার জন্য যার দ্বারা যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।

সাহায্য পাঠাবার ঠিকানা : মো: ইব্রাহীম হোসেন (মোয়াজ্জেম), ডাচ বাংলা ব্যাংক লি:, মিরপুর শাখা, সঞ্চয়ী হিসাব নাম্বার : ০২০৫৩৮৮৫৩১। যোগাযোগ : মোবাইল-০১৩৪২৪৭০৬০২, বিকাশ পার্সোনাল।