যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ ঢাকায় পৌঁছায়।
বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন।