বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সিনিয়র সদস্য ও দৈনিক খবরের কাগজের স্পোর্টস এডিটর মহিউদ্দিন পলাশের মা মুজিবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে ৭ নাতী নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ মাগরিব উত্তরা ১০ নম্বার সেক্টরের ১১ নম্বার রোডে প্রথম জানাজা শেষে আজ রবিবার সকাল ১১ টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হযরত শাহাজালাল ( র:) সফরসঙ্গী হযরত শাহমালুম (র:) মাজারে দাফন করা হবে। মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিএসপিএ। এছাড়া মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমার রূহের মাগফেরাত কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। প্রেস বিজ্ঞপ্তি।
অন্যান্য খেলা
মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে বিএসপিএর শোক
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সিনিয়র সদস্য ও দৈনিক খবরের কাগজের স্পোর্টস এডিটর মহিউদ্দিন পলাশের মা মুজিবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।