ফিফার নির্ধারিত সময়সীমার একেবারে শেষ মুহূর্তে এসে আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেনেগাল।

গত ২১ মে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন প্রধান কোচ পাপে থিয়াউ। সেখান থেকেই শেষ পর্যন্ত চূড়ান্ত দল গঠন করা হয়, যেখানে দুইজন খেলোয়াড়কে বাইরে রাখা হয়। প্রাথমিক তালিকা থেকে দুইজন ডিফেন্ডার মুস্তাফা এমবো এবং ইলাই কামারা বাদ পড়েছেন চূড়ান্ত স্কোয়াডে।

আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সেনেগালকে এবার অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই স্কোয়াডে আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন অধিনায়ক সাদিও মানে।

ফরোয়ার্ড লাইনে মানের সঙ্গে থাকছেন বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের ইসশাইল সার। পাশাপাশি ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা বারা এনদিয়ায়ে জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।

সেনেগাল স্কোয়াড:

গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিওফ।

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিওফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা ডিয়েং, শেরিফ এনদিয়ায়ে।