বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে নিজেদের শক্তির জানান দিলো দক্ষিণ কোরিয়া। প্রথম প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিতভাবেই বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দ:কোরিয়া শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। যুক্তরাষ্ট্রের প্রাক-বিশ্বকাপ ক্যাম্প সেশনের মাঠেই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এই দুর্দান্ত জয়ের পর কোরিয়া দল এখন তাদের পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৩ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এল সালভাদোরের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।